রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | 262 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির ৪৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লক্ষ ৬৩ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লক্ষ ১৯ হাজার টাকার।

Responsive Ad Banner

এছাড়া, পেনিনসুলার ৪ কোটি ৮ লক্ষ ১৯ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ২ কোটি ৫ লক্ষ ৭৪ হাজার টাকার, নিউ লাইনের ২ কোটি ৩৯ লক্ষ ৭৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৭ লক্ষ ১২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ১ কোটি ২৩ লক্ষ টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ১৬ লক্ষ ৬৭ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৬ লক্ষ ৭২ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৩ লক্ষ ৪২ হাজার টাকার, আমান ফিডের ৫৫ লক্ষ ৮০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩৭ লক্ষ ৪৪ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৩৪ লক্ষ ৯৪ হাজার টাকার, সিঙ্গার বিডির ৩৪ লক্ষ ১৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২৬ লক্ষ টাকার, সোনালী পেপারের ২৪ লক্ষ ৭৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৪ লক্ষ ৩৮ হাজার টাকার, এফ বি এফ আই এফের ২১ লক্ষ ৭২ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২১ লক্ষ ১৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ২০ লক্ষ ৯৯ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ লক্ষ ৭৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১০ লক্ষ ১১ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৮ লক্ষ ১২ হাজার টাকার এবং এসিআই এর ৫ লক্ষ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com