শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | 210 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আগের কার্যদিবসের মতো বৃহস্পতিবারও (১১ নভেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৭৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯৫.৯২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২০.২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৮০.৯৬ পয়েন্টে। তবে অপর সূচক শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমেছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ৫০৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪২ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৮টির বা ৫৫.৭৬ শতাংশের এবং ৫০টির বা ১৩.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৮৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১২.৯১ পয়েন্টে। সিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com