ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | 415 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সালভো কেমিক্যাল এবং আলিফ ম্যানুফ্যাকচারিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সালভো কেমিক্যাল : এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

Responsive Ad Banner

আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড : গত ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ ক্যাশ এবং ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের জন্য ১.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি দশমিক ৪৭৯৭ পয়সা আয় হয়েছিল।

আগামী ৩০ ডিসেম্বর,২০২১ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৪ এএম | বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com