রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | 274 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৭ অক্টোবর) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ১৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার, এনআরবিসি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, জেমিনি সি ফুড, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রামীণ ফোন, জিপিএইচ ইস্পাত, ইসলামী ইন্স্যুরেন্স, যমুনা ওয়েল, লাফার্জ হোল সিম বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, এমএল ডাইং, নিটল পলিমার, পেপার প্রোসেসিং, পাওয়ার গ্রিড, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং সোনালী পেপার লিমিটেড।

এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৩১ লাখ ৮৫ হাজার ৯৯৮ টাকার শেয়ার ৬৩ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ১৭ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ এনআরবিসি ব্যাংকের ২ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ লঙ্কাবাংলা ফাইন্যান্সের ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ জেমিনি সি ফুডের ১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে – বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ১০ লাখ ৮ হাজার টাকার, বেক্সিমকোর ৭৯ লাখ ৪২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩০ লাখ ৫৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৯ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণ ফোনের ৬৭ লাখ ৮০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৯ লাখ ১০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, যমুনা ওয়েলের ১ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকার, লাফার্জ হোল সিম বাংলাদেশের ৫ লাখ ২ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ লাখ ৯৭ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৩১ লাখ ৭৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫ হাজার টাকার, নিটল পলিমারের ৫ লাখ ৪৯ হাজার টাকার, পেপার প্রোসেসিংয়ের ৭ লাখ ৪ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৬ লাখ ১৮ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৮০ হাজার টাকার এবং সোনালী পেপারের ৩২ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com