মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ অক্টোবর দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | 262 বার পঠিত | প্রিন্ট

১৮ অক্টোবর দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

১৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- বিচ হ্যাচারি, মেঘনা কনডেন্সমিল্ক, সাভার রিফ্র্যাক্টরিস, ঢাকা ডাইং, অলিম্পিক এক্সেসারিস, বিডি ওয়েল্ডিং, পেপার প্রোসেসিং, সোনারগাঁ টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং এবং জেনারেশন নেক্সট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দর কমার শীর্ষে থাকা- বিচ হ্যাচারির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৮.৪৫ শতাংশ দর কমেছে সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ২ লাখ ৫০ হাজার ৯৪০টি শেয়ার ২৭৯ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫১ লাখ ২১ হাজার টাকা।

Responsive Ad Banner

এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে মেঘনা কনডেন্সমিল্কের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৮.১১ শতাংশ কমে সর্বশেষ ১৭ টাকা লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ৭৮ হাজার ১৫৩টি শেয়ার ১৩৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৩ কোটি ২৮ হাজার টাকা।

দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- সাভার রিফ্র্যাক্টরিসের ৭.৯৫ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.৯৩ শতাংশ, অলিম্পিক এক্সেসারিসের ৭.৩৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৭.২২ শতাংশ, পেপার প্রোসেসিংয়ের ৬.৫৮ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৬.৫৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৩৩ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ৫.৮৮ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com