সোমবার ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

যুদ্ধ বন্ধের ঘোষণায় চাঙ্গা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

যুদ্ধ বন্ধের ঘোষণায় চাঙ্গা শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দেশের শেয়ারবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গতকাল (০৩ মে) যুদ্ধ বন্ধের এই সিদ্ধান্তের পর আজ (০৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ উভয়ই বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুদিন ধরে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে সেই উত্থান থেমে যায়। পরে যুদ্ধবিরতির ঘোষণায় বাজার আবার ঘুরে দাঁড়ালেও মাঝামাঝি সময়ে পরিস্থিতি অস্থির হয়ে পড়ে এবং লেনদেন নিম্নমুখী হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যুদ্ধ বন্ধের ফলে আজ বাজারে স্থিতিশীলতা ফিরেছে।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যেকোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারে প্রতিফলিত হয়। ইতিবাচক খবর বাজারকে চাঙা করে, আবার নেতিবাচক সংবাদে পতন ঘটায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের ঘোষণায় বর্তমানে বাজারে উত্তরণ শুরু হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগকারীদের সব সময় সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৭.৮০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩.০৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৪টির দর বেড়েছে, ১৫৯টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের অঙ্কেও এসেছে বৃদ্ধি। ডিএসইতে আজ মোট ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৪৭ কোটি ৫৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন করা ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। তবে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৪.৬৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৫.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ১৪.২২ পয়েন্ট কমেছিল।

 

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com