সোমবার ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে স্থবিরতা কাটাতে বিএসইসির হস্তক্ষেপ চায় ব্রোকাররা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মে ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে স্থবিরতা কাটাতে বিএসইসির হস্তক্ষেপ চায় ব্রোকাররা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আরোপিত ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেন পরিস্থিতি ফিরিয়ে আনতে সংস্থাটি দ্রুত এই মূল্যসীমা তুলে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর প্রতি আহ্বান জানিয়েছে।

এ লক্ষ্যে সোমবার (৪ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

Responsive Ad Banner

ডিবিএ’র প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লোর প্রাইস আরোপের ফলে পুঁজিবাজারের বেশ কিছু শেয়ার দীর্ঘদিন ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে, যার ফলে লেনদেন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না।

চিঠিতে উল্লেখ করা হয়, বেক্সিমকো লিমিটেডসহ কিছু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দীর্ঘ সময় ধরে লেনদেনহীন রয়েছে। একইভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ফ্লোর প্রাইসযুক্ত শেয়ারগুলো ৩ মে নির্ধারিত দামে স্থির থাকায় বিক্রয় আদেশ বাস্তবায়ন করা যাচ্ছে না।

ডিবিএ আরও জানায়, দীর্ঘ সময় ফ্লোর প্রাইস কার্যকর থাকায় মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

এছাড়া এই ধরনের কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও দেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর আরোপিত ফ্লোর প্রাইস দ্রুত প্রত্যাহার করে বাজারে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর জন্য বিএসইসির প্রতি অনুরোধ জানিয়েছে ডিবিএ।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ৭:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com