শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | 374 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির ৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, একটিভ ফাইন, আলহাজ¦ টেক্সটাইল, বে-লিজিং, বিএসআরএম, সিটি ব্যাংক, ঢাকা ডাইং, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, জিবিবি পাওয়ার, গ্রামীণ ফোন, জিএসপি ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, ইফাদ অটোস, কেডিএস এক্সেসারিস, লার্জহোল সিম বাংলাদেশ, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মীর আখতার, এমজেএল বাংলাদেশ, এমএল ডাইং, এনআরবিসি ব্যাংক, অরিয়ন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, আরএকে সিরামিকস, শাশা ডেনিমস, সোনালি পেপার, শাহজি বাজার পাওয়ার এবং সামিট পাওয়ার লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬০ লাখ ৩২ হাজার ৩৪৯ টাকার শেয়ার ৮১ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৫০ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ২৭ লাখ ৫২ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বিবিএস ক্যাবলের ৩ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ কোটি ১ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

অন্য কোম্পানিগুলোর মধ্যে- একটিভ ফাইনের ৯ লাখ ২ হাজার টাকার, আলহাজ¦ টেক্সটাইলের ৮ লাখ ৫১ হাজার টাকার, বে-লিজিংয়ের ২৯ লাখ ৩৫ হাজার টাকার, বিএসআরএময়ের ৭ লাখ ৩ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ৬ লাখ ৬২ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৪৮ লাখ ২২ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৫ লাখ ৫৯ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ২ কোটি ২০ লাখ ৩ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৮ লাখ ১৪ হাজার টাকার, গামীণ ফোনের ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫ লাখ ১০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ৪৭ হাজার টাকার, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১৬ হাজার টাকার, ইফাদ অটোসের ৭ লাখ ৭ হাজার টাকার, কেডিএস এক্সেসারিসের ৯৪ লাখ ৬৬ হাজার টাকার, লার্জহোল সিম বাংলাদেশের ১২ লাখ ৭ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১৪ লাখ ৭৮ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩১ লাখ ৮০ হাজার টাকার, মীর আখতারের ১৪ লাখ ২১ হাজার টাকার, এমজেএল বাংলাদেশের ৬১ লাখ ১১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৬২ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ ৩০ হাজার টাকার, অরিয়ন ফার্মার ৫ লাখ ১৩ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৬ লাখ ৬৬ হাজার টাকার, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৭ লাখ টাকার, আরএকে সিরামিকসের ৫ লাখ ১০ হাজার টাকার, শাশা ডেনিমসের ৬ লাখ ৬২ হাজার টাকার, সোনালি পেপারের ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার টাকার, শাহজি বাজার পাওয়ারের ৮৪ লাখ ৪২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ২৮ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েয়ে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com