মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ অক্টোবর দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | 354 বার পঠিত | প্রিন্ট

১৩ অক্টোবর দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

১৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- ফার ইস্ট নিটিং, ইন্দোবাংলা ফার্মাসিটিক্যাল, লার্জবাংলা হোলসিম, শ্যামপুর সুগার মিল, দেশ গার্মেন্টস, পাওয়ার গ্রিড, এসিআই ফরমুলা, মেট্রো স্পিনিং, মতিন স্পিনিং এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দর কমার শীর্ষে থাকা- ফার ইস্ট নিটিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৭.৩৯ শতাংশ দর কমেছে সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ১ কোটি ৩১ লাখ ১২ হাজার ৪৬১টি শেয়ার ২ হাজার ৩৪৯ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৯ কোটি ৬৮ লাখ ২৭ হাজার টাকা।

Responsive Ad Banner

এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৬.০২ শতাংশ কমে সর্বশেষ ২৫ পয়সা লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ১ কোটি ৩১ লাখ ১২ হাজার ৬৪৬টি শেয়ার ২ হাজার ৩৪৯ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৪ কোটি ৩৭ হাজার টাকা।

দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- লার্জহোল সিম বাংলাদেশের ৫.৮৭ শতাংশ, শ্যামপুর সুগারমিলের ৫.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৫২ শতাংশ, পাওয়ার গ্রিডের ৫.৪৯ শতাংশ, এসিআই ফরমূলার ৫.৪৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৩০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৫ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৫.১৪ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com