বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | 356 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা (রিস্টেটেড)। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৯ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২৯ পয়সা।

Responsive Ad Banner

অপরদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৭ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ১৩ পয়সা মুনাফা বেড়েছে। ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৯ পয়সা, গত বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২২ পয়সা।

৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com