ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ | 584 বার পঠিত | প্রিন্ট

ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ বুধবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ২৭ পয়সা ছিল।

Responsive Ad Banner

অন্যদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছির এক টাকা ৪০ পয়সা।

দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৮ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com