নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ নভেম্বর, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে অবস্থান করছে সামিট পাওয়ার লিমিটেড (SUMITPOWER)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৮৩ শতাংশ কমে আগের ১৬ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ১৪ টাকা ৯০ পয়সায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি (NAVANAPHAR)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১১ দশমিক ২৭ শতাংশ কমে ৬৪ টাকা ৮০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড (KOHINOOR)। কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ৯৭ শতাংশ কমে আগের ৫১৪ টাকা ২০ পয়সা থেকে নেমে এসেছে ৪৫৭ টাকা ৮০ পয়সায়।
চতুর্থ স্থানে রয়েছে আর্গন ডেনিমস লিমিটেড (ARGONDENIM)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১০ দশমিক ৩০ শতাংশ কমে ২৩ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ২০ টাকা ৯০ পয়সায়।
পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড (ACTIVEFINE)। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ কমে আগের ৫ টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়।
ষষ্ঠ স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড (DOREENPWR)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমে ৪৪ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ৩৯ টাকা ৯০ পয়সায়।
সপ্তম স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড (DULAMIACOT)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৯ দশমিক ০৭ শতাংশ কমে আগের ২০৬ টাকা ২০ পয়সা থেকে নেমে এসেছে ১৮৭ টাকা ৫০ পয়সায়।
অষ্টম স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MIRACLEIND)। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ০৬ শতাংশ কমে ৩৪ টাকা ২০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়।
নবম অবস্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড (PRIMETEX)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৮ দশমিক ৮৮ শতাংশ কমে ১৬ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ১৫ টাকা ৪০ পয়সায়।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMIBBLMF)। ফান্ডটির ইউনিটদর বিদায়ী সপ্তাহে ৮ দশমিক ৫৯ শতাংশ কমে আগের ১২ টাকা ৮০ পয়সা থেকে নেমে এসেছে ১১ টাকা ৭০ পয়সায়।
Posted ৩:৫৯ পিএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.