নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | 13 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি ২০২৬ সালের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে চারটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি তিনটি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো হলো—ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, এমবি ফার্মা, একমি পেস্টিসাইডস, বেস্ট হোল্ডিংস, ইনটেক, মেট্রো স্পিনিং এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এমবি ফার্মা
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এমবি ফার্মা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২১ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
বেস্ট হোল্ডিংস
বেস্ট হোল্ডিংস ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ০ দশমিক ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১৯ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৫০ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
একমি পেস্টিসাইডস
একমি পেস্টিসাইডস ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ০ দশমিক ০২ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ১৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৫১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
মেট্রো স্পিনিং
মেট্রো স্পিনিং ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ঋণাত্মক ৩১ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
লঙ্কাবাংলা ফাইন্যান্স
লঙ্কাবাংলা ফাইন্যান্স ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১ টাকা ৬৬ পয়সা।
তবে ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
ইনটেক
ইনটেক ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৩১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ঋণাত্মক ৯ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
Posted ৬:১৯ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.