বিক্রি ও পরিচালনাবহির্ভূত আয় বৃদ্ধিতে আমান কটনের মুনাফায় উন্নতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

বিক্রি ও পরিচালনাবহির্ভূত আয় বৃদ্ধিতে আমান কটনের মুনাফায় উন্নতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটনের। একই সঙ্গে  শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণেও উন্নতি হয়েছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১২ পয়সা, যা প্রায় ১০৯ শতাংশ বেশি।

Responsive Ad Banner

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির বিক্রি ৪২ শতাংশ এবং পরিচালনাবহির্ভূত আয় ৪১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২৩ পয়সায়, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১১ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৪৭ পয়সা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ১ টাকা ৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় নগদ প্রবাহের অবস্থার উন্নতি হয়েছে।

গ্রাহক ও অন্যান্য উৎস থেকে অর্থ আদায়ের পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে এ উন্নতি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সা। এর আগে ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৩ টাকা ৩৫ পয়সা। ফলে তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২২ পয়সা।

এসএ খান/

Facebook Comments Box

Posted ১:০৭ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com