নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ। আলোচ্য বছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৯৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ২ টাকা ৫৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা।
আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
Posted ১২:১২ এএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.