নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ে ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
Posted ১১:০২ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.