প্রথম প্রান্তিকে আমান ফিডের আয় বেড়েছে, চাপে পরিচালন নগদ প্রবাহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে আমান ফিডের আয় বেড়েছে, চাপে পরিচালন নগদ প্রবাহ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের। তবে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ আগের বছরের তুলনায় আরও ঋণাত্মক হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ২১ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

Responsive Ad Banner

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৯১৮ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৪৩৫ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৪ লাখ ৭৩ হাজার ৪৮৩ টাকা বা ৮ দশমিক ৮৮ শতাংশ।

আলোচ্য সময়ে বিক্রয় আয় ১৩ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে। বিক্রয় আয়ের এই প্রবৃদ্ধির ফলে কোম্পানির সামগ্রিক আর্থিক কার্যক্রমে উন্নতি হয়েছে। এর ধারাবাহিকতায় কর-পরবর্তী নিট মুনাফা এবং শেয়ারপ্রতি আয় উভয়ই বেড়েছে।

তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে অবনতি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ২১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ১৫ পয়সা।

আলোচ্য সময়ে সরবরাহকারী, কর্মচারী এবং অন্যান্য পরিচালনসংশ্লিষ্ট পক্ষকে নগদ অর্থ পরিশোধের পরিমাণ ২২ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে পরিচালন কার্যক্রমে নগদ অর্থের বহিঃপ্রবাহ বেড়েছে। মূলত এই অতিরিক্ত নগদ ব্যয়ের কারণে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ আগের বছরের তুলনায় কমেছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৪ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে এই মূল্য ছিল ২৭ টাকা ৭১ পয়সা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২৩ পয়সা।

এসএ খান

Facebook Comments Box

Posted ১:২৯ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com