নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: যৌথ উদ্যোগে নতুন একটি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে প্রস্তাবিত এ জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে ৬০ শতাংশ শেয়ার মালিকানা থাকবে এসিআইর।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় নতুন যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবিত ‘ACI-ICHINEN BANGLADESH LTD.’-এর অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা।
নতুন কোম্পানিতে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। তবে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটি গঠন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
Posted ১১:১০ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.