নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | 95 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাঙ্গাস লিমিটেড (BANGAS) ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্য়াশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে কোম্পানির পরিচালক ও স্পনসররা এ লভ্যাংশের আওতায় থাকবেন না।
কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, মোট ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩টি শেয়ারের মধ্যে স্পনসর ও পরিচালকদের হাতে রয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৪৫৪টি শেয়ার। ফলে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রস্তাবিত নগদ লভ্যাংশের মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার ৩৭৮ টাকা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে (চুয়াডাঙ্গা) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর ২০২৬।
এদিকে ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছর অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ইপিএস ছিল ২৮ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২১ টাকা ২ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ৫২ পয়সায়। আগের অর্থবছরে এ সূচক ছিল ৩৮ পয়সা।
Posted ১০:৫০ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.