ব্রেকিং >>
ব্রেকিং >>

সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি আরও শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি। ‘এনআরবি ব্যাংক ১ম সাবঅর্ডিনেটেড বন্ড’ নামে প্রস্তাবিত এ বন্ডটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় বন্ড ইস্যুর বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

Responsive Ad Banner

প্রস্তাবিত বন্ডটির মোট মূল্য হবে ৩০০ কোটি টাকা। এটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, কুপন-বিয়ারিং, ফ্লোটিং রেট ও সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

তবে বন্ডটি ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পাওয়ার পরই প্রস্তাবিত বন্ড ইস্যু করা হবে।

Facebook Comments Box

Posted ১১:০৪ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com