ব্রেকিং >>
ব্রেকিং >>

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ৫০০ কোটি টাকা মূল্যের অধস্তন বন্ড ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটির টিয়ার-২ মূলধন হিসেবে ৫ বিলিয়ন (৫০০ কোটি) টাকা সংগ্রহ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Responsive Ad Banner

এ উদ্দেশ্যে সাত বছরের মেয়াদি ইসলামি শরিয়াহভিত্তিক অথবা প্রচলিত পদ্ধতির অধস্তন বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের এই কার্যক্রম বাস্তবায়নের আগে প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষেই পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।

 

Facebook Comments Box

Posted ১২:৫৪ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com