ব্রেকিং >>
ব্রেকিং >>

অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব বহাল, পরিচালক বাড়ানোর প্রস্তাব বাদ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব বহাল, পরিচালক বাড়ানোর প্রস্তাব বাদ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সিটি ব্যাংক পিএলসি-এর আসন্ন বিশেষ সাধারণ সভার (ইজিএম) আলোচ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, ২৪ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি পুনর্বিবেচনার পর ইজিএমে উপস্থাপনের জন্য নির্ধারিত কয়েকটি প্রস্তাবের মধ্যে একটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির তথ্যমতে, আইনগত, নিয়ন্ত্রক, সুশাসন, শেয়ারহোল্ডার, চুক্তিগত এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আরও পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

Responsive Ad Banner

পর্ষদ সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছাড়া পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি আগামী ইজিএমে উপস্থাপন করা হবে না। প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচি থেকে প্রত্যাহার করা হয়েছে এবং উপযুক্ত সময়ে পুনর্বিবেচনার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি ইজিএমে শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য বহাল রাখা হয়েছে। এই প্রস্তাবের আওতায় ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত করে অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা নির্ধারণের কথা রয়েছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন বা সংশোধনসমূহের প্রস্তাবও ইজিএমে উপস্থাপন করা হবে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও আইনগত অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত কার্যকর হবে।

কোম্পানির ঘোষণায় আরও জানানো হয়েছে, ইজিএমের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬। আর বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করায় ইজিএমের আলোচ্যসূচি কিছুটা সংক্ষিপ্ত হয়েছে। তবে অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রস্তাব বহাল থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ ইজিএমের দিকে থাকবে। আইনি ও নিয়ন্ত্রক জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Posted ১১:৪২ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com