ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, লাইফ ফান্ড বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, লাইফ ফান্ড বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৬) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ২২ কোটি ৪২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৪৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে উদ্বৃত্ত প্রায় অর্ধেকে নেমে এসেছে।

Responsive Ad Banner

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন ছয় মাসে লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা। অর্থাৎ প্রথমার্ধে উদ্বৃত্তও উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৯২৯ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৮৭৭ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৫১ কোটি ৮৪ লাখ টাকার বৃদ্ধি হয়েছে।

এদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ইতিবাচক ২ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ নগদ প্রবাহে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্বৃত্ত কমলেও লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে, যা ইতিবাচক। তবে নগদ প্রবাহ ঋণাত্মক হওয়া উদ্বেগের কারণ। আগামী প্রান্তিকগুলোতে কোম্পানির আয় বাড়াতে না পারলে উদ্বৃত্ত আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Facebook Comments Box

Posted ১০:৫৩ এএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com