নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ৫৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সা।
Posted ৩:৫০ পিএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.