ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে ঘাটতিতে মেঘনা লাইফ, আগের বছর ছিল উদ্বৃত্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ঘাটতিতে মেঘনা লাইফ, আগের বছর ছিল উদ্বৃত্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে মোট আয়ের তুলনায় দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা বেশি হয়েছে। অর্থাৎ, এই সময়ে কোম্পানিটি ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার ঘাটতি (ডেফিসিট) করেছে। অথচ ২০২৫ সালের একই প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটি উদ্বৃত্ত থেকে ঘাটতিতে পড়েছে।

Responsive Ad Banner

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৩৩ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ১৩ কোটি ৬৮ লাখ টাকা কমেছে।

এদিকে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ১৪ টাকা ১৬ পয়সা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এই সূচক ছিল ঋণাত্মক ১৫ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ নগদ প্রবাহের ঋণাত্মক অবস্থা কিছুটা উন্নতি হলেও তা এখনো উদ্বেগজনক।

বাজার বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি ও লাইফ ইন্স্যুরেন্স ফান্ড কমে যাওয়া কোম্পানির জন্য নেতিবাচক। নগদ প্রবাহও ঋণাত্মক থাকায় কোম্পানির আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আগামী প্রান্তিকগুলোতে কোম্পানির আয় বাড়াতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Posted ১১:০৫ এএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com