নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৮ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৮২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬০ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সা।
Posted ৩:৩৮ পিএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.