নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২৭ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ১২ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনর্মূল্যায়নসহ (উইথ রিভ্যালুয়েশন) কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ১৭ টাকা।
অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া (উইদাউট রিভ্যালুয়েশন) ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ১ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ১৬ টাকা।
Posted ১:৪৭ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.