নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন উত্থানের পর আজ (২৯ জুলাই) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাজারসংশ্লিষ্ট বিশেষ উদ্যোগের কারণে দরপতনের ধারা কাটিয়ে সোমবার থেকেই বাজার উত্থানের পথে ফিরে আসে। বুধবার মধ্যাহ্ন পর্যন্ত এই উত্থান অব্যাহত থাকলেও শেষ দিকে সূচক কিছুটা নিম্নমুখী হয়। দিনশেষে সূচক সামান্য কমলেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ঘাটতি দেখা যায়নি। সূচকের এই পতনকে অস্বাভাবিক বলে মনে করছেন না তারা, কারণ স্থিতিশীল বাজারে এই ধরনের সংশোধন স্বাভাবিক। বর্তমান পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতে ধসের কোনো আশঙ্কা নেই।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭৮.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৯১.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৭৬ পয়েন্ট কমে ২ হাজার ২১০.৭২ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, ২৩৯টির দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার তুলনায় প্রায় ৮১ কোটি ৫৮ লাখ টাকা বেশি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, গতকাল যেখানে লেনদেন হয়েছিল ৬৪ কোটি ৪৮ লাখ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, ১২৭টির দর কমেছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৪৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৭১৩.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন সূচকটি ১৩৪.৩৫ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:১২ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.