ব্রেকিং >>
ব্রেকিং >>

উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট

উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪৬ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫২ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ২২ টাকা ৩৩ পয়সা।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি, কমিশন ও ফি-ভিত্তিক আয় বাড়া এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশনের পরিমাণ কমে যাওয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া, বিনিয়োগ থেকে আয় এবং কমিশন ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধি, গ্রাহক আমানতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং ব্যাংক ঋণ (ব্যাংক বোরোয়িং) বৃদ্ধির ফলে আগের বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কর-পরবর্তী নিট মুনাফা বাড়ার ফলে সংরক্ষিত আয়ের (রিটেইনড আর্নিংস) পরিমাণ বৃদ্ধি পেয়ে শেয়ারহোল্ডারদের মোট ইকুইটি শক্তিশালী হয়েছে। এর প্রভাবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com