নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৯ পয়সা।
একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ৪৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ৪৪ টাকা ৮৪ পয়সা।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথমার্ধে নিট সুদ আয় এবং বিনিয়োগ থেকে আয় বৃদ্ধির ফলে কর-পরবর্তী মুনাফা বেড়েছে। এর প্রভাবে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, আগের সময়ের তুলনায় আমানত সংগ্রহ এবং ব্যাংক ঋণ (ব্যাংক বোরোয়িং) বৃদ্ধি পাওয়ায় সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে।
অন্যদিকে, নিট মুনাফা বৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজের পুনর্মূল্যায়ন রিজার্ভ (রিভ্যালুয়েশন রিজার্ভ) বাড়ার সম্মিলিত প্রভাবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০২৫ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
Posted ১১:১২ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.