নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৫০ লাখ ৩৮ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২২ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি-এর। কোম্পানিটির ৮ লাখ ৫১ হাজার ১০০টি শেয়ার ৬৩ টাকা ১০ পয়সা থেকে ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ-এর। কোম্পানিটির ৬ লাখ ৮১ হাজার ৭০২টি শেয়ার ৩২ টাকা থেকে ৩৭ টাকা দরে লেনদেন হয়েছে, যার মোট মূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৫ লাখ ৮৭ হাজার ১৯৫টি শেয়ার ২৮ টাকা থেকে ৩১ টাকা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৭৯ লাখ ১৬ হাজার টাকা।
চতুর্থ স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৩ লাখ ৩২ হাজার ৫০০টি শেয়ার ৫৩ টাকা থেকে ৬৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা।
পঞ্চম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১ লাখ ৫০ হাজার শেয়ার ১১৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে ফু-ওয়াং কেরামিক (এফইকেডিআইএল)। কোম্পানিটির ৫ লাখ ২৭ হাজার শেয়ার ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ১ লাখ শেয়ার ১৩০ টাকা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।
অষ্টম স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস। কোম্পানিটির ৫১ হাজার ১৭২টি শেয়ার ২০৮ টাকা থেকে ২১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৭ লাখ টাকা।
নবম স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ১ লাখ শেয়ার ৭৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮ লাখ ৭০ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৭৪ হাজার ৭৭৯টি শেয়ার ৯৮ টাকা থেকে ১০১ টাকা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭৩ লাখ ৪৫ হাজার টাকা।
এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-
ইসলামী ইন্স্যুরেন্স: ১ লাখ ১১ হাজার ২৯০টি শেয়ার ৬২ টাকা দরে, মোট ৬৯ লাখ টাকা।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ: ৪৪ হাজার ৬০৬টি শেয়ার ৯১ টাকা থেকে ৯২ টাকা ৪০ পয়সা দরে, মোট ৪১ লাখ ১ হাজার টাকা।
এমএল ডাইং: ১ লাখ ৮০ হাজার শেয়ার ১৭ টাকা দরে, মোট ৩০ লাখ ৬০ হাজার টাকা।
বিএসআরএম লিমিটেড: ২০ হাজার ৫০০টি শেয়ার ১০৮ টাকা দরে, মোট ২২ লাখ ১৪ হাজার টাকা।
মার্কেন্টাইল ব্যাংক: ৩ লাখ শেয়ার ৭ টাকা ১০ পয়সা দরে, মোট ২১ লাখ ৩০ হাজার টাকা।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি): ১৭ হাজার ৬৩৯টি শেয়ার ১১১ টাকা থেকে ১২৪ টাকা দরে, মোট ২১ লাখ ৩ হাজার টাকা।
বে-লিজিং: ৪ লাখ ১৩ হাজার ৭৭০টি শেয়ার ৫ টাকা দরে, মোট ২০ লাখ ৬৯ হাজার টাকা।
ড্যাফোডিল কম্পিউটার্স: ১০ হাজার শেয়ার ১৬৫ টাকা ৯০ পয়সা দরে, মোট ১৬ লাখ ৫৯ হাজার টাকা।
কর্ণফুলী ইন্স্যুরেন্স: ৩৬ হাজার ৭০০টি শেয়ার ৪২ টাকা ৫০ পয়সা দরে, মোট ১৫ লাখ ৬০ হাজার টাকা।
এসিআই ফর্মুলেশনস: ৮ হাজার শেয়ার ১৮৩ টাকা দরে, মোট ১৪ লাখ ৬৪ হাজার টাকা।
বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ: ৮৪ হাজার ৩০০টি শেয়ার ১৬ টাকা ৯০ পয়সা থেকে ১৮ টাকা ২০ পয়সা দরে, মোট ১৪ লাখ ৬৪ হাজার টাকা।
শাশা ডেনিমস: ৪৯ হাজার ৯৯৯টি শেয়ার ২৭ টাকা ৫০ পয়সা দরে, মোট ১৩ লাখ ৭৫ হাজার টাকা।
মির আখতার হোসেন: ৩০ হাজার শেয়ার ৪২ টাকা ৩০ পয়সা দরে, মোট ১২ লাখ ৬৯ হাজার টাকা।
লংকাবাংলা ফাইন্যান্স: ৫৫ হাজার শেয়ার ১৮ টাকা ৯০ পয়সা দরে, মোট ১০ লাখ ৪০ হাজার টাকা।
ক্যাপিটেক গ্রোথ ফান্ড: ৯০ হাজার ইউনিট ৮ টাকা ৭০ পয়সা দরে, মোট ৭ লাখ ৮৩ হাজার টাকা।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড: ৫০ হাজার ইউনিট ১৪ টাকা ৫০ পয়সা দরে, মোট ৭ লাখ ২৫ হাজার টাকা।
সোনারগাঁও টেক্সটাইল: ৮ হাজার শেয়ার ৮৭ টাকা ২০ পয়সা দরে, মোট ৬ লাখ ৯৮ হাজার টাকা।
এনসিসি ব্যাংক: ৩০ হাজার শেয়ার ১৭ টাকা ৩০ পয়সা দরে, মোট ৫ লাখ ১৯ হাজার টাকা।
আমান ফিড: ১৩ হাজার ৯০০টি শেয়ার ৩৭ টাকা ২০ পয়সা দরে, মোট ৫ লাখ ১৭ হাজার টাকা।
সেনা ইন্সু্ররেন্স পিএলসি: ৫ হাজার শেয়ার ১০২ টাকা ৫০ পয়সা দরে, মোট ৫ লাখ ১২ হাজার টাকা।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স: ৫ হাজার ৫০০টি শেয়ার ৯২ টাকা ৮০ পয়সা দরে, মোট ৫ লাখ ১০ হাজার টাকা।
অগ্নী সিস্টেমস: ১৪ হাজার ৭০০টি শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সা দরে, মোট ৫ লাখ ৯ হাজার টাকা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স (বিএনআইসিএল): ৪ হাজার ৬০০টি শেয়ার ১১০ টাকা দরে, মোট ৫ লাখ ৬ হাজার টাকা।
শেয়ারবাজার২৪/
Posted ৬:০২ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.