নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | 47 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (রূপালিলাইফ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ অনুমোদনের সুপারিশ করা হয়। তবে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরই এ লভ্যাংশ চূড়ান্ত হবে।
লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের লিংক পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
এ লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট ২০২৬।
Posted ১২:১০ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.