নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড । প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য—সব সূচকেই উন্নতির চিত্র উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ের পুনর্নির্ধারিত (রিস্টেটেড) ১ টাকা ২৩ পয়সা থেকে বেশি।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে পুনর্নির্ধারিত ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা।
প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে পুনর্নির্ধারিত এ সূচক ছিল ঋণাত্মক ৫৮ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৩ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পুনর্নির্ধারিত ৫৫ টাকা ৬৯ পয়সা ছিল।
কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, পরিচালন আয় এবং অন্যান্য আয় বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। এছাড়া প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি এবং অন্যান্য আয় বাড়ার কারণে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
Posted ১২:১০ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.