দুই কার্যদিবসেই ৩ কোম্পানির ১০-২০% নগদ লভ্যাংশ পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 86 বার পঠিত | প্রিন্ট

দুই কার্যদিবসেই ৩ কোম্পানির ১০-২০% নগদ লভ্যাংশ পাওয়ার সুযোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই কার্যদিবসের মধ্যে শেয়ার কিনে বা ধারণ করে রাখলে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ঘোষিত ১০ থেকে ২০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) পাওয়ার সুযোগ রয়েছে। কোম্পানি তিনটি হলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০ জুলাই কোম্পানি তিনটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে ওই দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ জুলাই কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

Responsive Ad Banner

ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য বিনিয়োগকারীদের স্পট মার্কেটে লেনদেন চলাকালীন সময়ের মধ্যে শেয়ার কিনতে হবে। তবেই তারা ঘোষিত নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। অন্যদিকে, এ সময়ের মধ্যে শেয়ার বিক্রি করলে বা শেয়ার কিনতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা ওই লভ্যাংশ থেকে বঞ্চিত হবেন।

জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ইসলামী ইন্স্যুরেন্স একই অর্থবছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৬০ পয়সা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। কোম্পানিটির এজিএম আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, গ্লোবাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে পাবেন শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির এজিএম আগামী ১৮ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৭ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com