ব্রেকিং >>
ব্রেকিং >>

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৮ জুন-০২ জুলাই, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮১ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংক পিএলসি (JAMUNABANK)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৬৮ লাখ ৭১ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ২৩ টাকা ৯০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি (CITYGENINS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৯৮ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১০৭ টাকা ৩০ পয়সা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ১৭ লাখ ৬৯ হাজার টাকা। শেয়ারদর ছিল ৭৯ টাকা ৭০ পয়সা।

জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯ হাজার টাকা। শেয়ারটির বাজারদর ছিল ৬১৫ টাকা ৮০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১ কোটি ৭২ লাখ ৩২ হাজার টাকার। শেয়ারটির শেষ দাম ছিল ৫১৪ টাকা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড (ENVOYTEX)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকা। শেয়ারটির বাজারদর ছিল ৫৭ টাকা ১০ পয়সা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার। শেয়ারটির দাম ছিল ১৩৩ টাকা ৫০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড (MALEKSPIN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮৩ লাখ ৯৮ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ৪০ টাকা ১০ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। শেয়ারটির দাম ছিল ৩৩ টাকা ৫০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬৪ লাখ ৬৫ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ৩৮৩ টাকা ৭০ পয়সা।

Facebook Comments Box

Posted ৪:১৮ পিএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com