সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, মুনাফা ও সম্পদ মূল্যে প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জুন ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, মুনাফা ও সম্পদ মূল্যে প্রবৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের ৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Responsive Ad Banner

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫ সালের জন্য স্পন্সর ও পরিচালক শেয়ারহোল্ডারদের বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের সুপারিশ করা হয়েছে।

লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। অর্থাৎ করপোরেট ঠিকানায় শারীরিক উপস্থিতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও অংশগ্রহণের সুযোগ থাকবে।

লভ্যাংশ ও এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই ২০২৬।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির মোট নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৫৬ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৬৫৯ টাকা। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এ পরিমাণ ছিল ৪৭ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ৭৩০ টাকা।

পুনঃনির্ধারিত (Re-stated) হিসাবে ২০২৫ সালে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৪ টাকা ১৫ পয়সা। ২০২৪ সালে যা ছিল ১২ টাকা ২৮ পয়সা। তবে সমন্বয়কৃত (Adjusted) হিসাবে ২০২৪ সালের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৭ পয়সা।

একই সময়ে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর এ সূচক ছিল ১ টাকা ২৮ পয়সা। আর সমন্বয়কৃত হিসাবে ২০২৪ সালের ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালে কোম্পানির পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ৬ টাকা ২৮ পয়সা। যা ২০২৪ সালে ছিল ১ টাকা ২৬ পয়সা। সমন্বয়কৃত হিসাবে এ সূচক ছিল ১ টাকা ২২ পয়সা।

কোম্পানি জানিয়েছে, যেসব শেয়ারহোল্ডারের নাম ২৩ জুলাই ২০২৬ তারিখে সদস্য নিবন্ধনে (রেজিস্টার অব মেম্বারস) অন্তর্ভুক্ত থাকবে, তারা এজিএমে অংশগ্রহণ এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।

এছাড়া শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি)-এর মাধ্যমে রেকর্ড ডেটের আগে ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক রাউটিং নম্বর, ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর, ই-মেইল এবং ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে কোম্পানি।

মার্জিন ঋণের বিপরীতে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার ধারণকারী বিনিয়োগকারীদের তালিকা, শেয়ার ধারণের অবস্থান, ই-টিআইএন এবং বিও আইডি নম্বর রেকর্ড ডেটের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট স্টক ব্রোকারেজ হাউসগুলোর প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পিএসআইতে আরও উল্লেখ করা হয়েছে, স্পন্সর ও পরিচালকদের কাছে থাকা ২ কোটি ৪০ লাখ শেয়ারের বিপরীতে কোনো লভ্যাংশ প্রদান করা হবে না। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য করসহ মোট লভ্যাংশের পরিমাণ হবে ১ কোটি ৬০ লাখ টাকা।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com