শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুন ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুন, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CITYGENINS)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি ৬৪ লাখ টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ১০৬ টাকা ২০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৩৫২ টাকা ৬০ পয়সা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৮০ টাকা ৭০ পয়সা।

হোটেল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড (SONARGAON) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৭৯ টাকা ২০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ২৪ টাকা ৪০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৭৯ টাকা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১০ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ১২৪ টাকা ৮০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড (BEXIMCO)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৮০ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (BNICL) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ১০৫ টাকা ৭০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে মেঘনা পেট (MEGHNAPET)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৭ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৮১ টাকা ৩০ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com