সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সরকারের প্রজ্ঞাপন: সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও এমডি পদে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

সরকারের প্রজ্ঞাপন: সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও এমডি পদে নতুন নিয়োগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী শায়রুল হাসান। অপরদিকে, নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার।

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কাজী শায়রুল হাসান ও আবেদুর রহমান সিকদার নিজ নিজ পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com