সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড ঘোষণায় যাচ্ছে বার্জার পেইন্টস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণায় যাচ্ছে বার্জার পেইন্টস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য সুখবর আসতে যাচ্ছে। সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এ লক্ষ্যে বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী ১৫ জুন বিকেল ৩টা ১৫ মিনিটে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হবে।

Responsive Ad Banner

এর আগের অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ফলে চলতি বছরও বিনিয়োগকারীদের মধ্যে ডিভিডেন্ড নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৯ টাকা ৯২ পয়সা। ফলে তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

অন্যদিকে, অর্থবছরের প্রথম নয় মাসে বা এপ্রিল-ডিসেম্বর ২০২৫ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫২ টাকা ২০ পয়সা।

এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্য হারে বেড়ে ৩৪ টাকা ৬৪ পয়সায় উন্নীত হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ সূচক ছিল ১৮ টাকা ৯ পয়সা।

এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৪৬ পয়সা।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, ধারাবাহিক মুনাফা বৃদ্ধি, শক্তিশালী নগদ প্রবাহ এবং আর্থিক ভিত্তির উন্নতির কারণে চলতি বছরও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এখন বিনিয়োগকারীদের নজর ১৫ জুনের বোর্ড সভার সিদ্ধান্তের দিকে।

Facebook Comments Box

Posted ১:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com