সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

টানা দরপতনের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

টানা দরপতনের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা ১০ কার্যদিবস উত্থানের পর দেশের শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। ওই টানা উত্থানে লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছিল এবং সূচক সাড়ে ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছিল। তবে আজ (০৮ জুন) দর সংশোধনের ফলে সূচক ও লেনদেন কিছুটা কমেছে, যা বাজার সংশ্লিষ্টদের কাছে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

তাদের মতে, শেয়ারবাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। কখনো টানা উত্থান, আবার কখনো পতন হবে—এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে শেয়ারবাজারে সুদিন চলছে, কারণ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব এসেছে। তাঁদের আন্তরিক প্রচেষ্টা থাকলে বাজার আর তলানীতে যাবে না, বরং আরও উচ্চতায় উঠবে। সূচক ও লেনদেন আরও গতিশীল হবে। তাই এখন ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করে পুঁজি হারানোর আশঙ্কা নেই।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২.৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৮.১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৯.১৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৭০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৪.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ১২৯.২০ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com