নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | 71 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য—তিন সূচকেই উন্নতি দেখা গেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ০.৫০ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.১৫ টাকা, যেখানে ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা ছিল ঋণাত্মক ০.৬৬ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (রিভ্যালুয়েশনসহ) ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে দাঁড়িয়েছে ৩৭.২২ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩৬.৭০ টাকা। অন্যদিকে রিভ্যালুয়েশন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২০২৬ সালের ৩১ মার্চে হয়েছে ২৬.৫৯ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৬.০৬ টাকা। ফলাফলে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য—সবকটিতেই ইতিবাচক প্রবণতা রয়েছে
Posted ১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.