দুই প্রতিষ্ঠানের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬ | 56 বার পঠিত | প্রিন্ট

দুই প্রতিষ্ঠানের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) ও পূবালী ব্যাংক পিএলসির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)।

ক্রিসল সূত্রে জানা গেছে, এনটিসিকে দীর্ঘ মেয়াদের জন্য ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-৫’ রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) হিসেবে বহাল রাখা হয়েছে।

Responsive Ad Banner

এনটিসির এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক সব পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অপরদিকে, পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে। ব্যাংকটির জন্যও ক্রিসল ‘স্ট্যাবল’ আউটলুক ঘোষণা করেছে।

পূর্ণাঙ্গ মূল্যায়নের আওতায় পূবালী ব্যাংকের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাপ্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

সর্বশেষ এ রেটিংয়ের মাধ্যমে পূবালী ব্যাংক তার সুদৃঢ় আর্থিক সক্ষমতার স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, এনটিসি বিদ্যমান আর্থিক অবস্থান ধরে রেখে স্থিতিশীল রেটিং বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ক্রিসল।

Facebook Comments Box

Posted ৮:২৮ পিএম | সোমবার, ০১ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com