মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস কমেছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক অবস্থায় নেমে এসেছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ সূচক হয়েছে মাইনাস ১৫ টাকা ৫৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৫৪ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৩ পয়সায়।

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com