মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রি কমে মুনাফায় চাপ লাফার্জহোলসিম বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট

বিক্রি কমে মুনাফায় চাপ লাফার্জহোলসিম বাংলাদেশের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফায় নিম্নমুখী প্রবণতা দেখেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১২ কোটি ১৭ লাখ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১৩৯ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ১৯ শতাংশ।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা। ডাইলিউটেড ইপিএসও একই পরিমাণ হয়েছে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৮০৩ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫১ কোটি ৪৯ লাখ টাকা। একই সময়ে বিক্রয় ব্যয় দাঁড়িয়েছে ৬১৬ কোটি ৮ লাখ টাকা। ফলে কোম্পানিটির মোট মুনাফা কমে হয়েছে ১৮৭ কোটি ৩ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ২৪৫ কোটি ৬১ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ১২৩ কোটি ৩১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭৭ কোটি ৭ লাখ টাকা। এছাড়া অর্থায়ন ব্যয় কমলেও সামগ্রিক আয় হ্রাস পাওয়ায় কর-পূর্ব মুনাফা কমে দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৬৮ লাখ টাকায়। এক বছর আগে যা ছিল ১৭৪ কোটি টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৩ পয়সা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ১৬ টাকা ৪১ পয়সা। একই সময়ে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫০ কোটি টাকায়।

তবে আলোচ্য সময়ে কোম্পানিটির নগদ প্রবাহে চাপ দেখা গেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪ টাকা ১৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ২ টাকা ৯৮ পয়সা।

আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, মার্চ শেষে কোম্পানিটির নগদ ও নগদ সমমানের অর্থের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৯৫ লাখ টাকায়, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ৯৫১ কোটি ৭৬ লাখ টাকা।

কোম্পানিটির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, সিমেন্টের বিক্রয়মূল্যে চাপ এবং ব্যয় বৃদ্ধির কারণে মুনাফা কমেছে। তবে দীর্ঘমেয়াদে পরিচালন দক্ষতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি ধরে রাখার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com