রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুনাফা কমলেও নগদ প্রবাহ বেড়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

মুনাফা কমলেও নগদ প্রবাহ বেড়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।

Responsive Ad Banner

তবে একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৫০ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল ১৯ পয়সা।

অন্যদিকে, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৬ সালের ৩১ মার্চ শেষে দাঁড়িয়েছে ২০ টাকা ২৮ পয়সা। যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ২০ টাকা ২ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com