রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিআর সুদ আয় কমায় মুনাফায় চাপ বিএসসির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

এফডিআর সুদ আয় কমায় মুনাফায় চাপ বিএসসির
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৯৫ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৮ পয়সা।

তবে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কোম্পানিটির। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৫ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ১০৪ টাকা ৮৪ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এফডিআর থেকে সুদ আয় কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে রাজস্ব হ্রাস পেয়েছে। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএসও কমেছে।

এছাড়া, রিটেইনড আর্নিংস বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়েছে। অন্যদিকে সুদ পরিশোধ এবং সরবরাহকারীদের অর্থ পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com