শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সপ্তাহে ২৫ কোম্পানির বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

চলতি সপ্তাহে ২৫ কোম্পানির বোর্ড সভা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

এর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ডিবিএইচ ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি পাঁচ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে।

এছাড়া বিডি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

১০ মে

দুপুর আড়াইটায় অগ্রণী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টায় ডিবিএইচ ফাইন্যান্স ও আইপিডিসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

১১ মে

দুপুর ২টায় ঢাকা ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় এশিয়া ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৩টায় কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৫টায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

১২ মে

দুপুর আড়াইটায় মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

দুপুর ২টা ৪৫ মিনিটে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টায় লাফার্জহোলসিম, ইসলামী ব্যাংক ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

১৩ মে

দুপুর আড়াইটায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৩টায় ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৫টায় পূবালী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

১৪ মে

দুপুর আড়াইটায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টায় বিডি ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৬:১২ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com