শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), জনতা ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি এবং আইডিএলসি ফাইন্যান্স। কোম্পানি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ১১ পয়সা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) : ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ পয়সা।

একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৯৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৩৭ পয়সা।

লিন্ডে বিডি : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ২৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮০ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫৩ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স : জানুয়ারি-মার্চ ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।

একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪২ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ৩৮ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com