নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | 9 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা।
তবে একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৯৭ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা।
অন্যদিকে, কোম্পানিটির আর্থিক ভিত্তিও কিছুটা শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময় শেষে যা ছিল ১৩ টাকা ৩২ পয়সা।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.