নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ২৭ এপ্রিল : টানা তিন কার্যদিবস উত্থানের পর আজ স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে দেশের প্রধান পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে পাশাপাশি লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে, যার ছাপ পড়েছে দেশের শেয়ারবাজারেও। তবে টানা উত্থানের পর এই পতনকে স্বাভাবিক বাজার সংশোধন হিসেবে দেখছেন তারা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৩০০.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৬.৬৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৬.৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭.৭৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৯৫৬ কোটির এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের চেয়ে প্রায় ২৬ কোটি ৪১ লাখ টাকা কম।
ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিলেও দর বাড়ার বিপরীতে কমেছে ২২৩টির। ১০২টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে কম। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫.৭৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৪০.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সেখানে লেনদেনে অংশ নেওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
Posted ২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.